কি হবে এই সমাজ টার??
✓✓ফেসবুকের আজ ভাইরাল ঘটনাটি
১) টিনএজ মেয়ে যে কিনা মাত্র মিরপুর ক্যান্ট. পাবলিকের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী!
১)বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনবীর যে কিনা এই টিনএজ মেয়ের ৪২ বছরের বয়সী তরুন প্রেমিক!
৩) তার সো কলড এই প্রেমিক গুলশানে মেয়েটির জন্য ফ্ল্যাট ভাড়া করে তাকে রাখে যার ভাড়া কিনা ১ লাখ ১১ হাজার টাকা মাত্র!
৪)হঠাৎ সম্পর্কের টানাপোড়েন।
৫) ফাঁসকৃত একটা ফোনআলাপে শোনা যায় মেয়েটিকে ৫০ লাখ টাকা চুরির অপবাদ দিয়ে আনবীরের অশ্রাব্য ভাষায় গালাগালি৷ মেয়েটির কান্নাজড়ানো কন্ঠে বারবার অস্বীকার।
৬)বোনকে ঝামেলায় আছে বলে মেয়েটির সর্বশেষ ফোনালাপ।
৭) অতঃপর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার।
ফ্লো চার্ট করলে ঘটনাগুলি অনেকটা এরকমই দাঁড়ায়৷ আত্নহত্যায় প্ররোচনার মামলাও হয়েছে এই ধনীর বখে যাওয়া দুলালের বিরুদ্ধে। কিন্তু ওই যে টাকায় কথা বলে, যা কিনা মুখ বন্ধ রেখেছে দেশের বেশিরভাগ পত্রিকা ও টিভি চ্যানেলের। কাল সারারাত দেখিনি কাউকে তার নাম নিয়ে রিপোর্ট করার সাহস করতে।
অবশ্য তাদের নিজেদের মিডিয়াও কম নয়। যারা কিনা শুধু মিডিয়া দিয়ে নিজেরাই বায়াসড করে নিতে সক্ষম যে কোন সংবাদ। তাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের নিয়ন্ত্রানাধীন মিডিয়াঃ কালের কন্ঠ,বাংলাদেশ প্রতিদিন, The daily Sun, News 24, Radio capital 94.8 FM, T sports!
এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে উঠতি বয়সের তরুন-তরুনীদের। মা-বাবাদের জন্য রয়েছে ভাবনার খোরাক। অতিদ্রুত লাক্সারি লাইফ লিড করতে গিয়ে নিজের ধর্মীয় আর সামাজিক কালচারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর নতুন এক প্রজন্ম সৃষ্টি হয়েছে আমাদের দেশে। এসব উচ্চবিত্তের বখে যাওয়া সন্তানদের বিনোদনের খোরাক হলেও মধ্যবিত্তদের জন্য কিন্তু তা এক গলার কাঁটা। যার ফলাফল গিলতে না পেরেই আত্নহত্যা করেছেন এই তরুনী।
এখন শুধু আমরা আইনের নিজস্ব গতির অপেক্ষায় দিন গুনতে পারি। যে গতি হয়তো এই মামলার ফলাফল দিবে অনেক বছর পর আনবীরের স্বাভাবিক মৃত্যুর পরে।
সমাজ সাবধান, সাবধান নারী
article collected mdshahadath319
Info collected from Facebook
Comments